২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনে স্বাগতিকদের হতাশার দিন

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় দিনে স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়দের হাতাশা ছিল বেশি। মিশ্র দ্বৈতে একটি ম্যাচে জয় এসেছে; বাকিগুলোয় হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 07:05 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের হাবিব-শাপলা জুটি ২১-১১, ২১-১৩ পয়েন্টে নেপালের পঙ্কজ-অমিতা জুটিকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে।

এই ইভেন্টে দিনের অন্য খেলায় বাংলাদেশের তুষার-রেহেনা ও জাবেদ-এলিনা জুটি জিততে পারেনি।

মেয়েদের এককে বুধবার বাংলাদেশের একটি ম্যাচ ছিল; সেখানেও হতাশা সঙ্গী হয়েছে। মালয়েশিয়ার লি জি ইর সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের বৃষ্টি খাতুন। ২১-৭, ২১-৪ ব্যবধানে হেরেছেন তিনি।

বাংলাদেশ ওপেনে এবারের আসরে ১১টি দেশের মোট ৭৮জন খেলোয়াড় শিরোপার জন্য লড়বেন। বাংলাদেশের ১৬ জন ছেলে ও ৪ জন মেয়ে মিলিয়ে ২০জন খেলোয়াড় খেলছেন।

একক ও দ্বৈত মিলিয়ে মোট পাঁচ ইভেন্ট নিয়ে হচ্ছে এবারের বাংলাদেশ ওপেন। এ আসরের অর্থ পুরষ্কার থাকছে ১৫ হাজার মার্কিন ডলার।