২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি, দি মারিয়া, আগুয়েরোর নামে সড়ক!

আর্জেন্টিনা ফুটবল দলকে সেদেশের একটি শহরের কর্তৃপক্ষ অনন্য উপায়ে সম্মান জানিয়েছে। লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো আর আনহেল দি মারিয়াদের নামে সড়কের নামকরণ করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

তুকুমান প্রদেশের উত্তর-পশ্চিমের শহর এল চানারে আর্জেন্টিনার বেশ কয়েকজন তারকার নামে বিভিন্ন সড়কের নাম দেয়া হয়।

এই তারকাদের মধ্যে আছেন অধিনায়ক মেসি, ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আগুয়েরো আর ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার দি মারিয়া।

এ নিয়ে স্থানীয় মানুষ খুব খুশিও। চানারের এক বাসিন্দা তার বোনের বাড়ির রাস্তার নাম বলতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন।

“আমার বোন দি মারিয়া সড়কে থাকে এবং সে ভাবে এটা সৌভাগ্যের। কারণ তার ছেলে এই খেলোয়াড়ের মতো একই পজিশনে খেলে।”