পিছিয়ে পড়েও লিভারপুলের জয়
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফিরেছে লিভারপুল। লেস্টারের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বাজে সময় কাটানো ব্রেন্ডন রজার্সের দল।
মঙ্গলবার রাতে ম্যাচের ২২তম মিনিটে সিমোন মিনোলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে চার মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান অ্যাডাম লালানা।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জালে দুই গোল করে লিভারপুল। ৫৪তম মিনিটে স্টিভেন জেরার্ড ও ৮৩তম মিনিটে জর্ডান হেন্ডারসন গোল দুটি করেন।
১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় আপাতত অষ্টম স্থানে আছে লিভারপুল।
মঙ্গলবার রাতের অন্য ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সোয়ানসি সিটি ২-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে এবং অ্যাস্টন ভিলা ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে।
ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।
বার্নলি-নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
