২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরালেমের জোড়া গোলে রোমার দারুণ জয়

মিরালেম পিয়ানিচের জোড়া গোলে ইন্টার মিলানকে হারিয়েছে এএস রোমা। রোববার রাতে ৪-২ গোলে জিতেছে রাজধানীর দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 04:21 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

নিজেদের মাঠে রোমার জয়ে অন্য দুটি গোল করেন জার্ভিনিয়ো ও জোসে হোলেবাস।

২১তম মিনিটে রোমাকে এগিয়ে নেন জার্ভিনিয়ো। সার্বিয়ার ফরোয়ার্ড আদেম লিয়াইচের ক্রস থেকে গোল করেন তিনি। প্রথমার্ধেই সমতায় ফেরে ইন্টার মিলান। ৩৬তম মিনিটে কর্নার থেকে হেডে রোমার গোলরক্ষকে পরাস্ত করেন আন্দ্রেয়া রানোক্কিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে রোমাকে ফের এগিয়ে দেন জার্মান বংশোদ্ভুত গ্রিসের ডিফেন্ডার হোলেবাস। তবে দশ মিনিটের ব্যবধানে পাবলো ওসভালদোর গোলে ইন্টার সমতায় ফিরলে ম্যাচ নতুন করে জমে ওঠে।

৬০তম মিনিটে পিয়ানিচের গোলে আবার এগিয়ে যায় রোমা। বসনিয়া হার্জেগোভিনার এই ফুটবলারের গোলে অবদান রাখেন ফ্রান্সেকো তত্তি। ম্যাচের শেষ দিকে ব্যাক্তিগত দ্বিতীয় গোল করে রোমার জয় নিশ্চিত করেন পিয়ানিচ।

১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে রোমা। সমান ম্যাচে ইন্টার মিলান ১৭ পয়েন্ট পেয়েছে।