২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরলোর শেষ মুহূর্তের গোলে ইউভেন্তুসের জয়

আন্দ্রেয়া পিরলোর শেষ মুহুর্তের গোলে জয় পেয়েছে সেরি আর বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। নিজেদের মাঠে নগর প্রতিপক্ষ তোরিনোকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারাও ধরে রেখেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:05 AM

Updated : 25 Apr 2022, 05:03 PM

এ নিয়ে নিজেদের মাঠে সেরি আতে টানা ২৫টি ম্যাচ জিতলো পেল সেরি আর টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

তোরিনো ডার্বিতেও প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রাখল পিরলোরা। তোরিনোর বিপক্ষে খেলা সবশেষ ১৭ ম্যাচের একটিতেও হারেনি ইউভেন্তুস।

তবে রোববার তোরিনো ম্যাচ জমিয়ে ফেলেছিল। ১৫তম মিনিটে আর্তুরো ভিদাল পেনাল্টি থেকে গোল করে ইউভেন্তুসকে এগিয়ে দেয়ার সাত মিনিট পর ব্রুনো পেরেস অতিথিদের সমতায় ফেরান। এক যুগ পর ইউভেন্তুসের জালে গোল পেলেও সেরি আর চলতি মৌসুমে নিজেদের সপ্তম হার ঠেকাতে পারেনি তোরিনো।

দ্বিতীয়ার্ধে শেষ দিকে গোল পায় ইউভেন্তুস। ৯০তম মিনিটে দুরপাল্লার শটে তোরিনোর জালে বল জড়িয়ে ইউভেন্তুসের জয় নিশ্চিত করেন পিরলো।

১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সেরি আর শীর্ষে আছে ইউভেন্তুস।