২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদকের আশা নেই বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনে

ইয়োনেক্স-সানরাইস বাংলাদেশ ওপেনে কোনো পদক পাওয়ার আশা করছে না ব্যাডমিন্টন ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:28 AM

Updated : 25 Apr 2022, 05:03 PM

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জুবায়েদুর রহমান রানা রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, এবারের আসরে বাংলাদেশের ১৬ জন ছেলে ও ৪ জন মেয়ে অংশ নিচ্ছেন।

“মালয়েশিয়ার খেলোয়াড়রা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ভারতও অনেক ভালো খেলে। এ আসরে যারা খেলবে, তাদের মান আমাদের চেয়ে ভালো। তাই সত্যি বলতে কি, আমাদের পদকের আশা নেই।”

একক ও দ্বৈত মিলিয়ে পাঁচটি ইভেন্টে বাংলাদেশসহ ১১টি দেশের মোট ৭৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। আসরের অর্থ পুরস্কার ১৫ হাজার ডলার।

মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট, যা শেষ হবে ৬ ডিসেম্বর।