২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মিলানের জয়

ইতালির শীর্ষ লিগ সেরি আয় ব্যর্থতার গণ্ডি থেকে অবশেষে বেরিয়ে এসেছে এসি মিলান। রোববার উদিনেজেকে ২-০ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 12:02 AM

Updated : 13 Oct 2022, 12:52 PM

ঘরের মাঠে সান সিরোতে মিলানের জয়ের নায়ক জেরেমি মেনেজ। ৬৫ ও ৭৫তম মিনিটে গোল দুটি করেন ফরাসি এই মিডফিল্ডার।

ঘরোয়া লিগে পাঁচ ম্যাচ পর জয়ের স্বাদ পেল ফিলিপ্পো ইনজাগির দল। এই পাঁচ ম্যাচের একটিতে হারে এবং চারটিতে ড্র করে মিলান।

উদিনেজেকে হারিয়ে ১৩ ম্যাচে মিলানের পয়েন্ট হলো ২১।