২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেপোর্তিভোকে হারাল আতলেতিকো

লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়ে আরেকটি জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:32 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

এ নিয়ে লিগে শেষ ছয় ম্যাচে পঞ্চম জয় পেল আতলেতিকো।

রোববার ঘরের মাঠে আতলেতিকোর গোল দু’টি করেন দুই মিডফিল্ডার সাউল নিগেস এবং আর্দা তুরান।

প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান স্পেনের খেলোয়াড় সাউল।

আর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তুরস্কের তুরান।

এই জয়ে ১৩ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট হলো ২৯।

সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।