২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লজ্জা থেকে বাঁচলেন কাসিয়াস

গোলপোস্টের কল্যাণে বড় এক লজ্জার হাত থেকে বাঁচলেন ইকার কাসিয়াস। মালাগার বিপক্ষে ম্যাচে মারাত্মক এক ভুল করেও গোল খাননি রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 02:50 PM

Updated : 22 Aug 2022, 08:40 PM

সের্হি দারদারের একটি ভলি থেকে বল কাসিয়াসের ঠিক সামনে এসে পড়ে। কিন্তু কাসিয়াস বলটি ধরতে পারেননি। বল তার হাতে লেগে পায়ের ফাঁক গলে চলে যায়। তার ভাগ্য ভালো, বলটি জালে না জড়িয়ে পোস্টে লেগে বাইরে চলে যায়।

শনিবার মালগার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। গোল দুটি করেন করিম বেনজেমা ও গ্যারেথ বেল।

</div>  </p>