২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার গোলে পিএসজির জয়

পেনাল্টি থেকে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে ফ্রান্সের লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি। নিসের বিপক্ষে গত মৌসুমের চ্যাম্পিয়নদের জয়টি ১-০ গোলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 01:44 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

শনিবার নিজেদের মাঠে ম্যাচের ১৫তম মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। এ মৌসুমে লিগ ওয়ানে সুইডেনের এই ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল।

এই জয়ে শীর্ষে থাকা মার্সেইয়ের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল পিএসজির। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট মার্শেইয়ের। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা পিএসজির পয়েন্ট ৩৩।

শনিবার অন্য ম্যাচে রেনেকে ২-০ গোলে হারায় মোনাকো। ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে গত মৌসুমের রানার্সআপ দলটি।