রবেনের গোলে বায়ার্নের জয়
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় জিতেই চলেছে বায়ার্ন মিউনিখ। হার্থা বার্লিনকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার বায়ার্নের জয়ের নায়ক আরিয়েন রবেন। ২৭তম মিনিটে জার্মানির ফরোয়ার্ড টমাস মুলারের পাস থেকে জয়সূচক গোলটি করেন নেদারল্যান্ডসের ওই ফরোয়ার্ড।
লিগে ১৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি পেপ গার্দিওলার দল। হার্থাকে হারিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে দলটি।
লিগে দিনের অন্যান্য ম্যাচে শালকে ৪-১ গোলে মেইঞ্জকে এবং অগসবুর্গ ৩-১ গোলে হামবুর্গকে হারিয়েছে।
