২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মালয়শিয়া থেকে হকির কোচ আনার চেষ্টা

নাভিদ আলম চলে যাওয়ার পর থেকে জাতীয় দলের জন্য বিদেশ থেকে কোচ আনার চেষ্টা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। সে চেষ্টার ধারাবাহিকতায় রোববার মালয়েশিয়া থেকে একজন হকি কোচ আসছেন ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 11:21 PM

Updated : 13 Oct 2022, 12:51 PM

মালয়েশিয়ার এই কোচের নাম গোবি নাথান কৃষ্ণমূর্তি। রোববার ভোরে তার বাংলাদেশের আসার কথা রয়েছে।

তবে মালয়েশিয়া থেকে আসা এই কোচকে চূড়ান্তভাবে বেছে নেয়া হবে কিনা, তা নিয়ে ফেডারেশনের কর্মকর্তারা মুখ খুলতে রাজি নন। সংস্থাটির সভাপতির মুখপাত্র রাফিউল ইসলাম এ প্রসঙ্গে শুধু বলেন, “আগে তিনি আসুন। তারপর আপনাদেরকে সবই জানানো হবে।”

ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহও কোচ নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত কথা বলতে রাজি নন।

এশিয়ান গেমসের পর পাকিস্তানের কোচ নাভিদ আলম চলে যাওয়ার পর ভারতের অজয় কুমার বানসাল ও বেলজিয়ামের মিশেল কিনানকে কোচ হিসেবে আনার কথা হচ্ছিল। পরে তাদের দু’জনের কাউকেই আনা যায়নি।