২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশনে রোনালদোর পর রদ্রিগেসও

মোনাকো থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখিয়ে মৌসুমের শুরুতে একটি স্বপ্ন পূরণ করেছেন হামেস রদ্রিগেস। এবার ফ্যাশন জগতেও পর্তুগালের অধিনায়কের পাশে হাঁটতে শুরু করলেন কলম্বিয়ার ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2014, 12:31 AM

Updated : 13 Oct 2022, 12:51 PM

সম্প্রতি রদ্রিগেসও তার নিজের ব্র্যান্ডের অন্তর্বাস বাজারে ছাড়েন। কলম্বিয়ার ব্র্যান্ড ব্রোনসিনির সঙ্গে যুক্ত হয়ে জে টেন অন্তর্বাসের মডেল হন তিনি।

এর আগে অন্তর্বাসের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন রোনালদো। আর ইংল্যান্ডের সাবেক ফুটবলার
ডেভিড বেকহ্যাম তো মাঠের বাইরে ফ্যাশনেও ছিলেন ‘আইকন’।