২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইওনিয়ার ফুটবল লিগের দল কমেছে

৬০ দল নিয়ে হবে এবারের পাইওনিয়ার ফুটবল লিগ। অনূর্ধ্ব-১৬ ফুটবলের এ আসরে গতবারের চেয়ে এবার দল কমেছে পাঁচটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2014, 09:14 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সাংবাদিকদের জানান, আগামী জানুয়ারিতে লিগ শুরুর পরিকল্পনা রয়েছে।

দল কমে যাওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া জানান, মানের দিকে গুরুত্ব দিচ্ছেন তারা। ‘মান’ নিশ্চিত করতে আগামীতে আরো দল কমানোর ইঙ্গিত দেন তিনি।

এবারও চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া টুর্নামেন্টে খেলা প্রতিটি ক্লাব ১০ হাজার টাকা করে পাবে।