ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ‘নকল কানিজিয়া’
বয়স্ক খেলোয়াড়দের নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচেও দর্শকদের আগ্রহের কমতি থাকে না। এরকম একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে সাবেক তারকা স্ট্রাইকার ক্লাওদিও কানিজিয়ার বদলে তার নকলকে খেলানোয় বেজায় খেপেছেন কিছু দর্শক।
লম্বা সোনালি চুল, কাঁধ বেয়ে নেমে গেছে- কানিজিয়ার মতো দেখতে আর্জেন্টিনা দলে খেলা ফুটবলারের নাম দানিয়েল করদোনে।
গত রোববার ব্রাজিল ও আর্জেন্টিনার প্রবীণ খেলোয়াড়দের ম্যাচটি অনুষ্ঠিত হয় ফর্তালেজার দুনাসে আরেনায়।
ব্রাজিলের গণমাধ্যমগুলো জানায়, এই ম্যাচে ব্রাজিল দলে খেলার কথা ছিল মাওরো গালভাও, এদমিলসন ও জুনিয়র বাইয়ানোর। আর আর্জেন্টিনা দলে খেলবেন বলে কথা দিয়েছিলেন আরিয়েল ওরতেগা ও রবের্তো সেনসিনির মতো খেলোয়াড়রা।
এদের কেউই অবশ্য খেলতে নামেননি। তবে মাঠের বড় পর্দায় দেখানো হয় আর্জেন্টিনার হয়ে খেলতে নামছেন কানিজিয়া। তবে কিছু দর্শক বিষয়টি ধরে ফেলেন।
পরে অবশ্য আর্জেন্টিনা প্রবীণ দলের খেলোয়াড়রা জানান, আসল কানিজিয়া বিমান ধরতে না পারায় ব্রাজিল যেতেই পারেননি।
তাই এই প্রতারণা নিয়ে ব্যবস্থা নেয়ায় কথা বলেছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এক কর্মকর্তা।
প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
