ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া, আর্জেন্টিনার গ্রুপে উরুগুয়ে
গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের ম্যাচের পুর্নমঞ্চায়ন দেখা যাবে আগামী কোপা আমেরিকায়। ড্র তে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়েছে কলম্বিয়া। আর আর্জেন্টিনার গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে।
আগামী বছরে চিলিতে হতে যাওয়া কোপা আমেরিকার ড্র হয় গত সোমবার। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে কলম্বিয়া ছাড়াও আছে পেরু ও ভেনেজুয়েলা। বিশ্বকাপে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল ব্রাজিল।
‘বি’ গ্রুপে আর্জেন্টিনা, উরুগুয়ের সঙ্গে খেলবে প্যারাগুয়ে ও জ্যাম্যাইকা। ফিফার নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতায় উরুগুয়ে দলে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা লুইস সুয়ারেস।
‘এ’ গ্রুপে স্বাগতিক চিলির সঙ্গে পড়েছে মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া।
