২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে প্রদর্শনী ম্যাচ খেলবে রিয়াল

ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইতালির সেরি আর একটি করে দলের বিপক্ষে আগামী বছর প্রদর্শনী ম্যাচ খেলবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2014, 06:12 PM

Updated : 13 Oct 2022, 12:50 PM

সোমবার আয়োজকেরা খবরটি জানিয়েছে। ম্যাচগুলো হবে মেলবোর্ন ক্রিকেট মাঠে।

আগামী বছরের ১৮-২৪ জুলাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের অংশ হিসেবে খেলবে দলগুলো। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের এই প্রতিযোগিতায় ইউরোপের বেশ কিছু বড় দল অংশ নেয়।

ভিক্টোরিয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, টুর্নামেন্টের অন্য দলগুলোর নাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে।

তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং সেরি আর অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান এতে অংশ নেবে।