২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে রোনালদো-নেইমার

মাঠের 'শত্রুতা' ভুলে একটি লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার, দিদিয়ের দ্রগবা, ফিলিপ লামরা। তাদের এই লড়াই প্রাণঘাতী ইবোলার বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 12:01 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

'এক সঙ্গে আমরা ইবোলাকে হারাতেপারি' এই স্লোগান নিয়ে নেমে পড়েছেন ১১ জন তারকা ফুটবলার।

ইবোলা সম্পর্কে সচেতনতা বাড়াতেএবং এই রোগটি প্রতিরোধে কী করণীয় আর কী করা যাবে না, সেটা বোঝাতে একটি 'মাল্টিমিডিয়াক্যাম্পেইন'-এ অংশ নেন রোনালদো, নেইমার, দ্রগবা, চাভি, লাম, জেরার্দ পিকে, গ্যারেথবেল, জর্জ ডেভিস, রাফায়েল ভারানে, জেরোমে বোয়েটাং, জন ওবি মিকেল এবং বায়ার্ন মিউনিখকোচ পেপ গার্দিওলা।

অ্যানিমেশনের মাধ্যমে ১১ জন খেলোয়াড়মানুষের কাছে ইবোলা নিয়ে এগারটি বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যঅনুযায়ী পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলায় ৯ নভেম্বর পর্যন্ত ৬টি দেশে ১৪ হাজার ৯৮জন আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত এতে মারা গেছে ৫ হাজার ১৬০ জন। রোগটির প্রকোপ সবচেয়েবেশি ছড়িয়েছে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে।