২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ক্লাবে দাড়ি রাখা নিষিদ্ধ

তুরস্কের একটি শীর্ষ ক্লাবে ফুটবলারদের দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে। দাড়ি রাখলে খেলোয়াড়দের ইমাম-খতিবদের স্কুলের ছাত্রদের মতো লাগে বলে ক্লাবটির সভাপতি মন্তব্য করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

দাড়ি রাখা নিরুৎসাহিত করতে জেনস্লেরবিরলিগরি ক্লাবের সভাপতি ইলহান কাভকাভ ৮০ বছর বয়সেও নিজের প্রতিদিন দাড়ি কমানোর অভ্যাসের বিষয়টি উল্লেখ করেন।

"এটা কি ইমাম-খতিব প্রশিক্ষণ স্কুল? তোমরা ক্রীড়াবিদ। তোমাদের তরুণদের জন্য আদর্শ হওয়া উচিত।

দোগান সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে কাভকাভ এও জানান, ফুটবল বিশ্বে দাড়ি রাখা ফুটবলারদের সংখ্যা বাড়ার নেতিবাচক প্রভাব তার ২৩ বছর বয়সী নাতির ওপরও পড়েছে।

বিষয়টি নিয়ে কাভকাভ তুরস্কের ফুটবল ফেডারেশনের (টিএফএফ) প্রধানের সঙ্গেও কথা বলেন। পুরো দেশেই ফুটবলারদের মধ্যে দাড়ি রাখা নিষিদ্ধ করার পরামর্শ দেন তিনি।

তবে টিএফএফ প্রধান কাভকাভকে জানান, উয়েফায় এমন কোনো নিয়ম নেই বলে তিনি এটা করতে পারেন না।