২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের সেমিতে বাংলাদেশের মেয়েরা

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল খেলার লক্ষ্য পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। মালদ্বীপকে ৩-১ হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 06:33 PM

Updated : 31 Oct 2022, 06:32 PM

সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের সাবিনা খাতুন দু'টি ও মাইনু মারমা একটি করে গোল করেন। মালদ্বীপের ব্যবধান কমানো গোলটি করেন আইশাথ সামা।

প্রথমার্ধের ১৮তম মিনিটে মাইনু ও ৩৫তম মিনিটে সাবিনা গোল করেন।

৮৪তম মিনিটে সামার গোলে মালদ্বীপ ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি। তিন মিনিট পর বাংলাদেশের সহ-অধিনায়ক সাবিনা ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের টিকেট পেয়েছে ভারত।

বুধবার ফাইনালের ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে সেমি-ফাইনালে ভারত লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কার সঙ্গে।

২০১০ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। পরের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

পাকিস্তানের এবারের আসরে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হেরে যায় তারা।