২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিকে রুখে দিল ক্রোয়েশিয়া

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে গত আসরের রানার্সআপ ইতালি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 09:09 AM

Updated : 13 Oct 2022, 12:48 PM

৩ ম্যাচে জয়ের পর ড্র করা দুই দলের পয়েন্টই ১০। তবে গোলপার্থক্যে এগিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ক্রোয়েশিয়া।

মিলানের সান সিরো স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই আন্তোনিও কান্দ্রেভা ইতালিকে এগিয়ে দেন। চার মিনিট পর ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

দর্শকরা মাঠে ফ্লেয়ার ছুড়ে মারায় দুই অর্ধেই কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধে তো খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেন রেফারি। দর্শকদের শান্ত করতে দাঙ্গা পুলিশকেও নামতে হয়।

গ্রুপের অন্য খেলায় বুলগেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাল্টা। আগের ছয়টি ম্যাচে গোলই পায়নি দুর্বল দেশটি।

‘এ’ গ্রুপে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে চেক রিপাবলিক। চারটি ম্যাচের সবকটিতেই জিতে তাদের পয়েন্ট ১২। তিন পয়েন্ট কম নিয়ে এর পরের স্থানেই আছে আইসল্যান্ড।

ইস্তানবুলে গ্রুপের অন্য ম্যাচে তুরস্ক ৩-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

‘বি’ গ্রুপে বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-০ গোলে হরিয়ে শীর্ষে রয়েছে ইসরায়েল। বেলজিয়াম ও ওয়েলসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।