আসাম ইলেক্ট্রিসিটিকে হারিয়ে আবাহনীর শুভসূচনা
ভুটানের কিংস কাপে নিজেদের প্রথম খেলায় জিতেছে আবাহনী লিমিটেড। ভারতের আসাম ইলেক্ট্রিসিটিকে ১-০ গোলে হারিয়েছে তারা।
শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানের চ্যাম্পিয়ন ড্রুক ইউনাইটেডকে হারিয়েছিল বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল। রোববার প্রিমিয়ার লিগের রানার্সআপ আবাহনীও জয় পেল।
ম্যাচের ২০তম মিনিটে আবাহনীকে এগিয়ে নেন ইসমাইল বাঙ্গুরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ভুটানের উগেন একাডেমির মুখোমুখি হবে আবাহনী।
