২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৬১ ম্যাচ হারের পর ড্র!

টানা ৬১ ম্যাচ হারের পর একটি ড্র পেল স্যান ম্যারিনো। ভুটানের সঙ্গে যৌথভাবে ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নীচে ২০৮তম অবস্থানে থাকা দলটি ইউরো ২০১৬ বাছাইপর্বে গোলশূন্য ড্র করেছে এস্তোনিয়ার সঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 04:18 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

শনিবার নিজেদের মাঠে স্যান ম্যারিনোর এই ড্র থেকে পাওয়া পয়েন্টটি ইউরো বাছাইয়ে তাদের প্রথম। ১৯৯০ সাল থেকে ইউরো বাছাই খেলছে দেশটি।

স্যান ম্যারিনোর সবশেষ জয়টি ২০০৪ সালে। লিখটেনস্টাইনের বিপক্ষে প্রীতি ম্যাচে সেবার ১-০ গোলে জিতেছিল তারা। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে দেশটির ইতিহাসে কোনো জয় নেই।

ইউরো বাছাইয়ে এই সপ্তাহে পয়েন্ট পেয়েছে মহাদেশটির আরো দুটি দুর্বল দল। লিখটেনস্টাইন মলদোভাকে ১-০ গোলে হারায়। আর গ্রিসের বিপক্ষে র‌্যাঙ্কিংয়ে ১৮৭তম ফ্যারো আইল্যান্ডের ১-০ গোলের জয়টিও বড় একটি অঘটন।