দাবার শীর্ষে ৩ দল
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পয়েন্ট তালিকায় তিনটি দলের লড়াই জমে উঠেছে। চতুর্থ রাউন্ড শেষে মোহামেডান, নৌ বাহিনী ও তিতাস ক্লাব যৌথভাবে শীর্ষে আছে।
তালিকায় শীর্ষে থাকা দলগুলোর মধ্যে মোহামেডান ও নৌ বাহিনী তিন রাউন্ডে ৬ পয়েন্ট পেয়েছে। সমান পয়েন্ট হলেও এই দুই দলের চেয়ে এক রাউন্ড বেশি খেলেছে তিতাস।
শনিবারের খেলায় ঢাকা মোহামেডান ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারায়। তিতাস ক্লাবের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পায় বাংলাদেশ নৌ বাহিনী।
দিনের অন্য খেলায় ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে, বাংলাদেশ নৌবাহিনী দাবা দল (জুনিয়র) ২.৫-১.৫ পয়েন্টে সৃজন চেস ক্লাবকে হারায়।
