ওয়েলবেকের জোড়া গোলে ইংল্যান্ডের জয়
ড্যানি ওয়েলবেকের জোড়া গোলে ইউরো বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। স্লোভেনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রয় হজসনের দল।
শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের আরেক গোলদাতা ওয়েইন রুনি। এই ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই তারকা স্ট্রাইকার।
এই জয়ে 'ই' গ্রুপে ইংল্যান্ডের শীর্ষস্থান আরো মজবুত হলো, চার ম্যাচে শতভাগ সফল দলটির পয়েন্ট ১২। সমান ম্যাচে স্লোভেনিয়ার পয়েন্ট ৬।
গোলশূন্য প্রথমার্ধে দুই দলের কেউই তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির পর খেলা জমে ওঠে। প্রথম ছয় মিনিটে দুইবার গোলের সুযোগ হারান রুনি।
খানিক পরেই ভাগ্যের ফেরে পিছিয়ে পড়ে ইংলিশরা। ৫৭তম মিনিটে সমর্থকদের হতাশায় ডুবিয়ে নিজেদের জালে বল ঠেলে দেনে মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।
