২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিপির ফাইনালে জোকোভিচ

এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়েছেন নোভাক জোকোভিচ। আসরের চমক জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে ফাইনালে পৌছে গেছেন সার্বিয়ার এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 11:43 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শনিবার লন্ডনের এই প্রতিযোগিতার প্রথম সেমি-ফাইনালে নিশিকোরিকে হারাতে অবশ্য বেশ লড়াই করতে হয়েছে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে। প্রথম সেটে ৬-১ গেমে জেতার পর দ্বিতীয় সেটে ৩-৬ গেমে হেরে যান তিনি। তবে তৃতীয় সেটে ৬-০ গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দেন র‌্যাঙ্কিংয়ের সেরা এই তারকা। ইনডোর কোর্টে জোকোভিচের এটা টানা ৩১তম জয়। এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুম শেষের এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন নিশিকোরি। রোববার ফাইনালে জোকোভিচ খেলবেন রজার ফেদেরার ও স্তানিস্লাস ভাভরিঙ্কার মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের বিজয়ীর সঙ্গে।