বীর দর্পে শেষ চারে জোকোভিচ
লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারে উঠেছেন অদম্য নোভাক জোকোভিচ। ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে তার সঙ্গী হয়েছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা।
শুক্রবার রাতে সার্বিয়ার তারকা জোকোভিচ ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচকে। মৌসুম শেষের এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে জোকোভিচ খেলবেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে।
আর সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারান মারিন সিলিচকে। সেমি-ফাইনালে ভাভরিঙ্কার প্রতিপক্ষ স্বদেশি রজার ফেদেরার।
জোকোভিচ মৌসুম শেষের এই টুর্নামেন্ট জিতুন আর নাই জিতুন, বছরটা শেষ করছেন র্যা ঙ্কিংয়ের এক নম্বরে থেকে। বের্দিচকে হারানোতেই সেটা নিশ্চিত হয়ে গেছে।
