২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারেকে গুঁড়িয়ে শেষ চারে ফেদেরার

লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারে ওঠার পথে অ্যান্ডি মারেকে গুঁড়িয়ে দিয়েছেন রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 12:54 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

মৌসুম শেষের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে দাভিদ ফেরারকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেন কেই নিশিকোরি।

বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের তারকা ফেদেরার ব্রিটিশ তারকা মারেকে ৬-০, ৬-১ গেমে হারান।

আর মিলোস রাওনিচের চোটের কারণে তার বদলে টুর্নামেন্টের মাঝে খেলতে আসা ফেরারকে জাপানের নিশিকোরি হারান ৪-৬, ৬-৪, ৬-১ গেমে।

প্রতি বছর র্যা ঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। প্রতিটি গ্রুপের সেরা দুই জন সেমি-ফাইনালে ওঠে।

‘এ’ গ্রুপে আছেন টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে আসা নোভাক জোকোভিচ, টমাস বের্দিচ, স্তানিস্লাস ভাভরিঙ্কা ও মারিন সিলিচ।