২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আকর্ষণহীন’ মেসি-রোনালদো দ্বৈরথ!

ইংল্যান্ডের ম্যানচেস্টারেরর ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু সময়ের অন্যতম দুই সেরা তারকার দ্বৈরথও সেভাবে দর্শক টানতে পারছে না। আর্জেন্টিনা ও পর্তুগালের প্রীতি ম্যাচের টিকেট কেনায় সেভাবে সাড়া মিলছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 09:56 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগাল ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে আগামী মঙ্গলবার।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭৫ হাজার ৭৩১। আয়োজকরা জানায়, বুধবার পর্যন্ত মাত্র ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

ম্যাচটির সাধারণ টিকিটের দাম ৪০ পাউন্ড।