২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার টার্ফ পাচ্ছে ফুটবল একাডেমি

সিলেটে বাফুফে ফুটবল একাডেমির উদ্বোধনে এসে কৃত্রিম টার্ফ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিফার প্রতিনিধিরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 09:44 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুই কর্মকর্তা সাজি প্রভাকরণ ও ভিনসেন্ট সুব্রামোনিয়াম যোগ দেন। টার্ফ দেয়ার ঘোষণা দেন সংস্থাটির উন্নয়ন কর্মকর্তা প্রভাকরণ।

“এই একাডেমির জন্য আগামী মে-জুনে দ্বিতীয় টার্ফ দেবে ফিফা।”

বাংলাদেশকে ফিফার দেয়া প্রথম টার্ফটি বসানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশের মাঠে।

ফুটবলের উন্নয়নে আগামীতেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

“এছাড়া ফুটবলের উন্নয়নে বাফুফে যে কোনো ধরণের সহযোগিতা চাইলে ফিফা তার সাধ্যমতো পূরণের চেষ্টা করবে।”

অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৭ দলের মোট ৪০ জন ফুটবলার, চারজন প্রশিক্ষক নিয়ে বৃহস্পতিবার একাডেমির কার্যক্রম শুরু হয়।