২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারের কাছাকাছি ফেদেরার

লন্ডনে মৌসুম শেষের টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের টানা ২ ম্যাচ জিতে শেষ চার প্রায় নিশ্চিত করে ফেলেছেন রজার ফেদেরার। আর সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছেন প্রথম ম্যাচে হেরে যাওয়া অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 01:40 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

এই প্রতিযোগিতায় ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরার মঙ্গলবার জাপানের কেই নিশিকোরিকে ৬-৩, ৬-২ গেমে হারান। ২০১১ সালে এখানে শেষবার চ্যাম্পিয়ন হয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার।

‘বি’ গ্রুপের অপর ম্যাচে মিলোস রাওনিচকে ৬-৩, ৭-৫ গেমে হারান ব্রিটিশ তারকা মারে।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে 'বি' গ্রুপের দুটি ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবেন ফেদেরার ও মারে এবং নিশিকোরি ও রাওনিচ।

প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে আছেন গত আসরের চ্যাম্পিয়ন এবং এবারের উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ, ফেদেরারের স্বদেশি এবং এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা, সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ এবং গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জেতা ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

'এ' গ্রুপের প্রথম ম্যাচে জয় পান জোকোভিচ ও ভাভরিঙ্কা।

প্রতি বছর র্যা ঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই জন সেমি-ফাইনালে ওঠে।