২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান বিচ গেমসে কাবাডি, বাস্কেটবলে পদকের আশা

মোট সাতটি ইভেন্টে অংশ নিলেও দুটি ইভেন্ট থেকে পদক পাওয়ার আশা নিয়ে এশিয়ান বিচ গেমসে খেলতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:27 AM

Updated : 13 Oct 2022, 12:47 PM

অ্যাথলেটিকস, বাস্কেটবল, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি, ভলিবল ও রেসলিং-এই সাতটি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে কাবাডি ও বাস্কেটবল-এই দুটি ইভেন্ট থেকে সাফল্য পাওয়ার লক্ষ্যের কথা জানান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

“পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়নি। তারপরও কাবাডি ও বাস্কেটবল থেকে পদক পাওয়ার আশা আছে আমাদের।”

২০১২ সালে চীনের বিচ গেমসের কাবাডি থেকে ব্রোঞ্জ ও বাস্কেটবলে চতুর্থ স্থান পেয়েছিল বাংলাদেশ। কাবাডি থেকে মেয়েদের জেতা ব্রোঞ্জটিই ছিল একমাত্র পদক।

থাইল্যান্ডের ফুকেটে ১৪ নভেম্বর শুরু হবে এশিয়ান বিচ গেমসের চতুর্থ আসর। এ আসরের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা থাকবে বাস্কেটবল খেলোয়াড় মিথুন কুমার বিশ্বাসের হাতে।