২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ডিভিশন দাবা শুরু বুধবার

১০টি দল নিয়ে বুধবার শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন দাবা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:10 AM

Updated : 25 Apr 2022, 04:57 PM

বাংলাদেশ দাবা ফেডারেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই আসরে অংশ নেবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, লিওনাইন চেস ক্লাব, তিতাস ক্লাব, গোপালগঞ্জ চেস ক্লাব, প্রিতম-প্রিজম চেস ক্লাব-নারায়ণগঞ্জ, একসেস গ্রুপ চেস ক্লাব, সৃজন চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার এবং ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব।

মোহামেডান স্পোর্টিং ক্লাব এই আসরে গত তিনবারের চ্যাম্পিয়ন। গত আসরের রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী।

সুলতানা কামাল স্মৃতি পাঠাগার এবং ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব ২০১৩ সালের প্রথম বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পেয়েছে।

প্রিমিয়ার ডিভিশন দাবার এবারের আসরের পৃষ্ঠপোষক ওয়ালটন।