পাকিস্তান পৌঁছে অনুশীলনে মেয়েরা
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে পাকিস্তান পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তানে পৌঁছানোর পর দুই সেশনে অনুশীলন করেছে মেয়েরা। সকাল সাড়ে আটটা থেকে ঘণ্টাখানেক হালকা অনুশীলনের পর বিকেলে দ্বিতীয় দফায় ঘাম ঝরাতে নামেন মারমা-সাবিনারা।
১৫ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
সোমবার পাকিস্তানে রওনা দেয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সুইনু প্রু মারমা ও সহ-অধিনায়ক সাবিনা খাতুন এ আসরের ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন।
