২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের উন্নয়নে লটারি ছাড়লো বাফুফে

ফুটবলের উন্নয়নের জন্য তহবিল সংগ্রহ করতে লটারি ছাড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার ফেডারেশনের সংবাদ সম্মেলন কক্ষে লটারির টিকেটের মোড়ক উন্মোচন ও কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রতিটি টিকেটের দাম রাখা হয়েছে ২০ টাকা। ৫০ লাখ টাকার মোট ১ হাজার ১৬৫টি পুরস্কার রাখা হয়েছে লটারিতে। সর্বোচ্চ পুরস্কার হিসেবে দেয়া হবে একটি ফ্ল্যাট অথবা ৩০ লাখ টাকা।

লটারি থেকে পাওয়া লাভের পুরোটাই ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।