ব্রাজিল দলে তালিসকা
লুকাসের চোটে ভাগ্যের দরজা খুলে গেল আন্দেরসন তালিসকার। ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন বেনফিকার তরুণ এই মিডফিল্ডার।
ব্রাজিলের ফুটবল কনফেডারেশন সোমববার জানায়, চোটের কারণে পিএসজির মিডফিল্ডার লুকাসকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে নেয়া হয়েছে ২০ বছর বয়সী তালিসকাকে।
আক্রমণাত্মক মিডফিল্ডার তালিসকার এখনো ব্রাজিলের জার্সি গায়ে অভিষেক হয়নি।
বুধবার ইস্তানবুলে তুরস্কের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ১৮ নভেম্বর ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে দুঙ্গার দল।
ব্রাজিল দল: রাফায়েল কাবরাল (নাপোলি), নেতো (ফিওরেন্তিনা), দিয়েগো আলভেস (ভালেন্সিয়া), দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারিও ফের্নান্দেস (সিএসকেএ মস্কো), আলেক্স সান্দ্রো (পোর্তো), ফিলিপে লুইস (চেলসি), দানিলো (পোর্তো), লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), ফ্রেদ (শাখতার দোনেৎস্ক), ফের্নানদিনিয়ো (ম্যাচেস্টার সিটি), কাসেমিরো (পোর্তো), অস্কার (চেলসি), ফিরমিনো (হফেনহাইম), উইলিয়ান (চেলসি), নেইমার (বার্সেলোনা), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল), আন্দেরসন তালিসকা (বেনফিকা), লুইস আদ্রিয়ানো (শাখতার দোনেৎস্ক), দগলাস কস্তা (শাখতার দোনেৎস্ক)।
