২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচ ও ভাভরিঙ্কার দাপুটে জয়

লন্ডনে মৌসুম শেষের টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জয় দিয়ে শুরু করেছেন নোভাক জোকোভিচ ও স্তানিস্লাস ভাভরিঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 02:10 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

'এ' গ্রুপে প্রতিযোগিতার গত আসরের চ্যাম্পিয়ন সার্বিয়ার তারকা জোকোভিচ ৬-১, ৬-১ গেমে হারান ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে। এবারের উইম্বলডন জয়ী জোকোভিচ ম্যাচটি জিততে সময় নেন মাত্র ৫৬ মিনিট।

সুইজারল্যান্ডের তারকা ভাভরিঙ্কা চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচকে হারাতে সময় নেন ৫৮ মিনিট। ম্যাচটি তিনি জেতেন ৬-১, ৬-১ গেমে।

প্রতি বছর র‌্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই জন সেমি-ফাইনালে ওঠে।

'বি' গ্রুপে নিজের প্রথম ম্যাচে জয় পান রজার ফেদেরার। আর জাপানের কেই নিশিকোরির কাছে হারেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।