২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির মূল পর্বের দলগুলো চূড়ান্ত

জাতীয় হকির মূল পর্বের ১০টি দল চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ গেমসের সেরা চার দলের সঙ্গে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হিসেবে যোগ দিয়েছে নৌ বাহিনী, পুলিশ, বিমান বাহিনী, চট্টগ্রাম, রাজশাহী ও সাতক্ষীরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার বাংলাদেশ নৌ বাহিনী ১৮-০ গোলে নারায়ণগঞ্জকে হারিয়ে ঢাকা ভেন্যুর ‘গ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকা ভেন্যুর ‘ঘ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। মাওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে রাজশাহী বিভাগকে হারিয়েছে তারা।

ঢাকা ভেন্যুর ‘ক’ গ্রুপ থেকে বাংলাদেশ বিমান বাহিনী ও ‘খ’ গ্রুপ থেকে চট্টগ্রাম জেলা আগেই মূল পর্বে জায়গা করে নেয়।

রাজশাহী ভেন্যুর ‘ক’ গ্রুপ থেকে রাজশাহী জেলা ও ‘খ’ গ্রুপ থেকে মূল পর্বে ওঠে সাতক্ষীরা জেলা।

এই ছয়টি দলের সঙ্গে বাংলাদেশ গেমসের সেরা চার দল বাংলাদেশ সেনাবাহিনী, ফরিদপুর জেলা, বিকেএসপি ও ঢাকা জেলাকে নিয়ে ৯ ডিসেম্বর শুরু হবে জাতীয় হকির মূল পর্ব।