২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ম বিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন কোয়ান্টাম ফাউন্ডেশন

প্রথমবারের মতো প্রথম বিভাগ হ্যান্ডবলের শিরোপা জিতেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। সোমবারের ফাইনালে ৩৩-২৫ গোলে ফ্লেইম বয়েজ ক্লাবকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

ছয় খেলার ছয়টিতেই জিতে ১৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। আর ১৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ ফ্লেইম বয়েজ।

সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের লড়াই দারুণ জমে ওঠে। ১৫-১৪ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কোয়ান্টাম ফাউন্ডেশন।

দ্বিতীয়ার্ধে কোয়ান্টাম ১৮ গোল করলেও ফ্লেইম বয়েজ ১১বার প্রতিপক্ষের জালের নাগাল পায়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ভেমরামলম আটটি ও দাললিয়ান খুম সাতটি গোল করেন। ফ্লেইম বয়েজের আফ্রিদি ১২ গোল করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি।