ফেদেরারের শুভ সূচনা
লন্ডনে মৌসুম শেষের টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জয় দিয়ে শুরু করছেন সুইজারল্যান্ডের তারকা রজার ফেদেরার। তবে হার দিয়ে শুরু করেছেন দুটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী অ্যান্ডি মারে।
এই প্রতিযোগিতায় ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরার রোববার রাতে ৬-১, ৭-৬ গেমে কানাডার মিলোচ রায়োনিচকে হারিয়েছেন। ২০১১ সালে এখানে শেষবার চ্যাম্পিয়ন হয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার।
আর ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে জাপানের কেই নিশিকোরির কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে ভক্তদের হতাশ করেন স্বাগতিকদের তারকা মারে।
প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে আছেন গত আসরের চ্যাম্পিয়ন এবং এবারের উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ, ফেদেরারের স্বদেশি এবং এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা, সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ এবং গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জেতা ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।
প্রতি বছর র্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই জন সেমি-ফাইনালে ওঠে।
