২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সেইকে হারিয়ে ব্যবধান কমাল পিএসজি

ফরাসি লিগের শীর্ষে থাকা অলিম্পিক মার্সেইকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়েছে পিএসজি। রোববার রাতে লুকাস মোওরা ও এদিনসন কাভানির গোলে ২-০ ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 12:53 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

নিজেদের মাঠের এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফেরেন জ্লাতান ইব্রাহিমোভিচ। চোটের কারণে গত ২১ সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন সুইডেনের এই তারকা স্ট্রাইকার।

৩৮তম মিনিটে এসেকিয়েল লাভেস্সির নিচু ক্রস থেকে পাওয়া বল মাওরা মার্সেইয়ের জালে জড়িয়ে দিলে এগিয়ে যায় পিএসজি।

৮৫তম মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি।

এ ম্যাচে হারলেও ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান ধরে রেখেছে মার্সেই। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি।

রোববারের অন্য ম্যাচে সাঁত এতিয়ানের সঙ্গে ১-১ গোলে সঙ্গে ড্র করেছে গতবারের রানার্সআপ মোনাকো।