২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির মূল পর্বে বিমান বাহিনী, চট্টগ্রাম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় হকির মূল পর্বে উঠেছে বাংলাদেশ বিমান বাহিনী ও চট্টগ্রাম জেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 10:26 AM

Updated : 25 Apr 2022, 04:56 PM

শনিবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৯-০ গোলে সিলেট জেলাকে হারায়। এ জয়ে ঢাকার ভেন্যুর ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বিমান।

আর ময়মনসিংহ জেলাকে ৫-১ গোলে হারিয়ে ঢাকা ভেন্যুর ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে চট্টগ্রাম জেলা।

দিনের অপর খেলায় ৯-০ গোলে হবিগঞ্জ জেলাকে হারিয়েছে পটুয়াখালী।

রাজশাহী ভেন্যুতে জয়পুরহাট জেলা ১৭-০ গোলে চুয়াডাঙ্গা জেলাকে হারিয়েছে। একই ভেন্যুতে প্রথম খেলায় সাতক্ষিরা ও পঞ্চগড়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

৩০তম জাতীয় হকির এ আসরে মোট ২৩ দল গ্রুপ পর্বে খেলছে। ১২ নভেম্বর শুরু হবে মূল পর্বের খেলা।