২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন দল থেকে বিশ্রামে কস্তা

দিয়েগো কস্তাকে স্পেন দল থেকে বিশ্রাম দিয়েছেন ভিসেন্তে দেল বস্ক। এই মাসে বেলারুশ ও জার্মানির বিপক্ষে দুটি ম্যাচের জন্য চেলসি স্ট্রাইকারকে দলে রাখেননি স্পেনের কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 03:15 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

কস্তাকে দলে না রাখার কারণ হিসেবে চোটের কথা উল্লেখ করেন দেল বস্ক। বেশ কিছুদিন ধরেই চোট সমস্যায় ভুগছেন ব্রাজিলে জন্ম নেয়া কস্তা।

চেলসি কোচ জোসে মরিনিয়ো অবশ্য কস্তাকে বিশ্রাম দিচ্ছেন না। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাকে শুরুর একাদশে রাখার কথা জানান মরিনিয়ো।

গত মাসে স্লোভাকিয়া ও লাক্সেমবার্গের বিপক্ষে দুটি ম্যাচে কস্তাকে দলে রেখেছিলেন বলে দেল বস্কের সমালোচনা করেছিলেন মরিনিয়ো। এরপর চেলসির হয়ে চারটি ম্যাচ খেলতে পারেননি কস্তা।