২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ ব্রাজিল ফরোয়ার্ড তারদেল্লি

মাঠে রেফারিকে অপমান করার শাস্তি পেয়েছেন ব্রাজিলের জাতীয় দলের ফুটবলার দিয়েগো তারদেল্লি। ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আতে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আতলেতিকো মিনেইরোর এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 06:23 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

ব্রাজিলের ক্রীড়া ট্রাইব্যুনাল তারদেল্লিকে এই শাস্তির সঙ্গে ১০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল জরিমানাও করে।

এই মৌসুমে ২২ ম্যাচে আতলেতিকোর হয়ে ৯ গোল করা তারদেল্লি বাহিয়ার বিপক্ষে তার দলের ১-১ গোলের ড্র ম্যাচে লাল কার্ড দেখেছিলেন।

ওই ম্যাচের রেফারি তার প্রতিবেদনে জানান, তাকে অপমান করে লাল কার্ড দেখেন তারদেল্লি। আর লাল কার্ড দেখার পর আরো বেশি অপমান করেন।

ব্রাজিলের হয়ে ৯টি ম্যাচ খেলে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড দুটি গোল করেন। এই গোল দুটি তিনি করেন অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে।