২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহের জয়

জাতীয় হকির গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলায় জিতেছে কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলা দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 11:52 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা জেলা ৫-০ গোলে সিলেটকে হারায়। জাবেদ ও আসিফ দুটি করে গোল পান এবং ইমন একটি গোল করেন।

চট্টগ্রাম জেলা ৪-২ গোলে পটুয়াখালীকে হারিয়েছে। হবিগঞ্জের বিপক্ষে ১২-১ গোলের বড় জয় পেয়েছে ময়মনসিংহ। জাতীয় হকির ৩০তম আসরে চট্টগ্রাম ও ময়মনসিংহের এটা টানা দ্বিতীয় জয়।

মোট ২৩ দল নিয়ে হচ্ছে এবারের জাতীয় হকি। ১২ নভেম্বর শুরু হবে মূল পর্বের খেলা।