২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভার রিয়ালে খুশির আমেজ

সান্তিয়াগো বের্নাবেউ জুড়ে যেন ফুরফুরে একটা খুশির হাওয়া বইছে। লিভারপুলকে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করার পর এখন অনেকটাই নির্ভার রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি আর অধিনায়ক ইকের কাসিয়াসের কথাতেই তা ফুটে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 03:50 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে করিম বেনজেমার গোলে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৪ ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের শিরোপাজয়ীরা।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪৪ ম্যাচ খেলা কাসিয়াস ম্যাচ শেষে বলেন, “আমরা আমাদের বাড়ির কাজ সেরে ফেলেছি। আমরা এখন লা লিগা, কিংস কাপ ও ক্লাব বিশ্বকাপে মনোযোগ দিতে পারি। আমরা খুব আনন্দিত।”

জয়টি রিয়াল মাদ্রিদের প্রাপ্য ছিল উল্লেখ করে ফরোয়ার্ড হামেস রদ্রিগেস বলেন, “শেষ ষোলোতে উঠে যাওয়াটা আমাদের শান্তি দিচ্ছে।”

কোচ আনচেলত্তি কম ব্যবধানে জয়েও খুশি।

“ম্যাচটি ভালো ছিল। আমরা ভালো ছন্দ নিয়ে খেলেছি। রক্ষণে ঝুঁকি না নিয়ে আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি। আমরা খুব বেশি সুযোগ পাইনি। তবে সবসময়ই ম্যাচটি আমরা নিয়ন্ত্রণ করেছি।”