২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র টেনিসে বাংলাদেশের হতাশার দিন

আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ভালো করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। মূল পর্বের প্রথম দিনের খেলায় বাংলাদেশের ১১ প্রতিযোগীর মধ্যে কেবল একজন দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 10:04 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সোমবার রমনা টেনিস কমপ্লেক্সে বালক এককে জিতে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে পরের রাউন্ডে ওঠেন ফারুক হোসেন। হংকংয়ের ভিনেশ্বরন সাথিয়ানারাইয়ানানের বিপক্ষে  হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে গড়ানো দুই সেটে ৭-৬, ৭-৬ ব্যবধানে  জেতেন তিনি।

মাহফুজ হোসেন ভূইয়া, মো. কাওসার আলি, আমির হামজা, মো. রুবেল হোসেন, তাহমিদ রাকিব অতুল, মো. আক্তার হোসেন রানা, সাদিন হোসেন, রেজা খান, আহসান হাবিব ও মো. রুমন-বাংলাদেশের এই ১০ প্রতিযোগী প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছেন।

আইটিএফ ২৮তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের এই আসরে ১৮টি দেশের মোট ৯৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।

১১ জন বালক ও ৬ জন বালিকাসহ স্বাগতিক বাংলাদেশের মোট ১৭ জন প্রতিযোগী খেলছে এই আসরে।