২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিং থেকে বিদায় লিপ্পির

কোচিং ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন ইতালির হয়ে বিশ্বকাপ জেতা কোচ মার্সেলো লিপ্পি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 05:52 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

চীনের ক্লাব গোয়ানজো এভারগ্রান্দের হয়ে টানা তিনটি লিগ শিরোপা জেতার পর কোচিং জীবনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন ৬৬ বছর বয়সী লিপ্পি।

"আমি আর কখনও কোচিং করাতে চাই না, আমার অনেক বয়স হয়েছে। আগামী মৌসুমে গোয়ানজো এভারগ্রান্দের নতুন এক জন কোচ থাকবে।" 

অবশ্য কোচের জীবনকে বিদায় বললেও ফুটবল থেকে সরে যাচ্ছেন না লিপ্পি। চীনের ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেয়ার কথা জানিয়েছেন তিনি।   

২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতা লিপ্পি ইউরোপীয় ক্লাব ফুটবলেও বেশ সফল কোচ। ইতালির ক্লাব ইউভেন্তুসের হয়ে একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া পাঁচবার সেরি আর শিরোপাও জেতেন তিনি।