বার্সেলোনাকে ছাড়িয়ে গেল ভালেন্সিয়া
সেলতা ভিগোর কাছে হেরে লা লিগার শীর্ষস্থান খোয়ানোর পর এবার পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নেমে গেল বার্সেলোনা। ভিয়ারিয়ালকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভালেন্সিয়া।
রোববার রাতে ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে যায় ভালেন্সিয়া।
ভালেন্সিয়ার এই জয়ে জোড়া গোল করেন জার্মানির ডিফেন্ডার মুস্তাফি। অন্য গোলটি ছিল আত্মঘাতী ছিল।
দ্বিতীয় স্থানে উঠে আসা ভালেন্সিয়ার পয়েন্ট ২৩। বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্টও ২৩ কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে তারা। আর চার নম্বরে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ২২।
রোববার রাতে সবচেয়ে বড় চমক দেখানোর সুযোগ ছিল সেভিয়ার। আথলেতিক ক্লাবকে হারাতে পারলে রিয়ালকে ছাড়িয়ে শীর্ষে উঠে যেত সেভিয়ের দলটি। কিন্তু ১-০ গোলে হেরে যায় তারা।
পঞ্চম স্থানে থাকা সেভিয়ার পয়েন্টও বার্সেলোনার মতো ২২; কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪।
