২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির জয়ে কাভানির গোল

পিছিয়ে পড়েও ফ্রান্সের লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি। লরাঁর বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 07:32 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

নিজেদের মাঠে এগিয়ে যায় লরাঁ। কাভানির ৬০তম মিনিটের গোলে সমতায় ফেরে পিএসজি। ৮ মিনিট পর গত মৌসুমের চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি করেন বাহেবেক।

এই জয়ের পর ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মার্সেই।